• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

এক সপ্তাহের সহিংসতায় রাজধানীতে ৮৯ মামলা, গ্রেফতার ২১৭২

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এর বিপরীতে গত এক সপ্তাহে পুলিশ বাদী হয়ে ৮৯টি মামলা করেছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে দুই হাজার ১৭২ জনকে। এর বেশির ভাগই বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় গত এক সপ্তাহে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ