• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বাড়তে থাকে এবং সন্ধ্যা সাড়ে ৭ টার পর থেকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। সন্ধ্যা ৬টায তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপদসীমা ৫২ দশমিক ১৫
সেন্টিমিটার বরাবর প্রবাহিত হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাতে তিস্তার পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

হঠাৎ করে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজনের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাব রায় জানান, উজানের ঢলে তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবক’টি জলকপাট খুলে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ