• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা আব্দুল হামিদ ভাসানী বলেন, জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে হাসপাতালের গেটের সামনে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে গিয়ে দেখি ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক ফেলে রাখা হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে বলে মনে হচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ