• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

ইসির নিবন্ধন পেল নতুন দুই রাজনৈতিক দল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নতুন নিবন্ধন পাওয়া বিএনএম’র প্রতীক- নোঙর এবং বিএসপি’র প্রতীক- একতারা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিএনএম ও বিএসপি-কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শিগগিরই তাদের সনদ দেওয়া হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানাব।

এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি/আপত্তি বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। পরে নির্বাচন কমিশন এসব অভিযোগ শুনানি করে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ