• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে আজ ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত্যাবাসন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ