• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক : / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

তিন ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন গতি তারকা নাহিদ রানা। তবে লাল সবুজের জার্সিতে এই পেসার সবচেয়ে ভালো পারফর্ম করেছেন সাদা পোশাকে।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি রানা। পরে ওয়ানডে সিরিজের দলে থাকলেও জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রানা ছিলেন না।

তবে এর মধ্যেই জানা গেছে বেশ কিছুদিন আগে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রানা। তবে সেটি সরাসরি নাকচ করে দেন তিনি।

টাইগার এই পেসার বলছিলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন আগে প্রস্তাব পেয়েছিলাম আমার এজেন্টের মাধ্যমে। সে বলেছিল দুই-তিনটা দল নাকি আমাকে চেয়েছে। তবে সে সময় জাতীয় দলের খেলা থাকায় না করে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ