• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা, সম্মানিত কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন দেশ গড়তে চাই, যেখানে আর স্বৈরাচার মাথাচাড়া দেবে না। জনগণের হাতেই থাকবে সব ক্ষমতা।

বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী নিয়েও মিথ্যা তথ্য প্রচারে কোনো হেনস্তা করা হবে না। কেউ পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে সেটা বাস্তবায়ন করতে চাই।’

‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই,’ বলেন তিনি।

রাজনীতির মূল উদ্দেশ্য শুধু ক্ষমতা নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে; সেটিই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, ভিন্ন-ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও, বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয়ে আদর্শিক ঐকমত্য রয়েছে। আর সেই বিষয়টি হলো, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ