• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

আর্জেন্টিনায় গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্কঃ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

বাংলাদেশের ফুটবলে কদিন আগেই আলোচনার জন্ম দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গুঞ্জন শুরু হয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে তাঁর খেলা নিয়ে। তবে শুরুতে এমন গুঞ্জন অস্বীকার করেছিলেন তিনি নিজেই। তবে এর সপ্তাহ খানেক পরই ক্লাবটির হয়ে চুক্তি সাক্ষর করেন তিনি। ইতিমধ্যে তাকে বরণও করে নিয়েছে ক্লাবটি। আর আজ সোল দে মায়োর হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে অভিষেক হয়। এদিন জার্মিনালের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে তার এবং নিজেও গোল করে রাঙালেন তার অভিষেক।

ম্যাচ শুরু থেকেই অবশ্য কিছুটা কোণঠাসা ছিল সোল দে মায়ো। প্রথম দশ মিনিটে খুব একটা গোছানো ফুটবল উপহার দিতে পারেনি তারা। বেশ কয়েকবার ঝুঁকির মুখেও ছিল। এমনকি প্রথমার্ধে রক্ষণের ভুলে এক গোল খেয়েও বসে সোল দে মায়ো। তবে অফসাইডের কল্যাণে বাদ যায় সেই গোল।

ম্যাচে অবশ্য সোল দে মায়ো ফিরে এসেছে খুব দ্রুতই। বেশ কয়েকবার আক্রমণে দেখা গিয়েছে তাদের। বিপজ্জনক জায়গায় ফ্রিকিকও এসেছে। তবে গোলের মুখ দেখা হয়নি তাদের। ডেডলক ভেঙেছে ম্যাচের ৩০ মিনিটে। পরিকল্পিত এক আক্রমণের সূত্র ধরে ডিবক্সে বল পান সোল দে মায়োর ফার্নান্দো ভালদেবেনিতো। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত বল জালে জড়ান তিনি। ওই এক গোলের লিড নিয়েই শেষ পর্যন্ত বিরতিতে গিয়েছে দুই দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গোছানো ফুটবলই খেলেছে সোল দে মায়ো। একাধিক সুযোগ পেয়েছিল তারা। যদিও ফিনিশিং এর দূর্বলতায় লিড বাড়ানো হয়নি তাদের। জার্মিনালের গোলরক্ষকের কল্যাণেও বেশ কয়েকবার হতাশ হতে হয়েছে জামালদের।

শেষ পর্যন্ত অবশ্য ৮১ মিনিটে বাংলাদেশে থাকা ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিতে এগিয়ে আসেন বাংলার কাপ্তান। সেখান থেকেই লক্ষ্যভেদ করেন তিনি। শেষে ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল অব্রেডর গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে সোল দে মায়ো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ