• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে গোদাগাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

রক্ষাগোলা সমন্বয় কমিটির আহবানে আদিবাসী জনজাতির সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দের অংশগ্রহণে কাকনহাটের সিসিবিভিও শাখা কার্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে জনজাতিসমূহের সামাজিক সংগঠনগুলোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ছিল ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন। সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। উক্ত সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী থানা পারগানা পরিষদের সম্পাদক দীনেশ হাঁসদা, মাহালী দিঘরী বাইসির সভাপতি সষ্টি টুডু, পাহাড়িয়া বাইসির সদস্য সচিব রঞ্জিত সাওরীয়া, মুন্ডা দিঘরী বাইসির সম্পাদক জিতেন মুন্ডা, গড়াইত দিঘরী সভাপতি ললিন সর্দার ও সম্পাদক মলিন সর্দার ও রক্ষাগোলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য বাপ্পি মার্ডী, গণেশ হাঁসদা, নিরঞ্জন কুজুর। সভার আলোচ্য সূচি ছিল দায়িত্ব বন্টন, অতিথি নির্বাচন, অনুষ্ঠান সূচি ইত্যাদি। সভাটি সঞ্চালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব আরিফ ইথার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ