• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

আত্রাইয়ে ১০লক্ষ টাকার কারেন্টজাল আগুনে ভস্মিভূত

নওগাঁ প্রতিবেদকঃ / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

নওগাঁর আত্রাইয়ে প্রায় ১০লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আহসানগঞ্জ হাটে অভিযান চালিয়ে জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, আহসানগঞ্জ হাটে ব্যাপকহারে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে থানাপুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় হাটে বিক্রির সময় প্রায় ২০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। এর পর হাটেই আগুনে ভস্মি করা হয়েছে। তিনি আরো বলেন,নদী-নালা,খাল-বিল ও মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার এবং সুরক্ষায় নিষিদ্ধ কারেন্টজাল,চায়না দুয়ারী রিংজাল ধরতে অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে আহসানগঞ্জ হাটে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ