• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

আটঘরিয়ায় ৮০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের গাব বিলে অভিযান চালিয়ে প্রায় ২০টি চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০হাজার টাকা।

এসময় অভিযান পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গাব বিল এলাকায় এসব জাল পোড়ানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন ডিমওয়ালা মাছ ডিম ছাড়ছে আর সেই ডিমওয়ালা মাছ ও পোনা যদি ধরা হয় তাহলে দেশিয় প্রজাতির মাছ কমে যাবে। দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্যই আমাদের এই অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম জানান, দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে, তার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ