• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]

আগস্টে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্নে

দেশের আওয়াজ ডেস্ক : / ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই মাস থেকে দেশের মূল্যস্ফীতি আগস্টে কিছুটা কমে ৮.২৯ শতাংশ দাঁড়িয়েছে। যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্যানুসারে, গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। সেই হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ০.২৬ শতাংশ। গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ।

অন্যদিকে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে। জুলাই মাসে এ হার ছিল ৭.৫৬ শতাংশ। আর ২০২৪ সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৬ শতাংশ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে ৮.৯০ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৪৩ মাস ধরেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে পিছিয়ে রইল, যা নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ