• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ওই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ